নারী স্বাস্থ্য ও সুস্থতার জন্য নিবেদিতপ্রাণ

“নারীর ক্ষমতায়নে সর্বাগ্রে প্রয়োজন সুস্থতা”

“সুস্থ নারীই আত্মবিশ্বাসী নারী। সুস্থতা শুধু শরীর নয়, মন দিয়েও অনুভব করতে হয়। এজন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও সচেতনতা। বাংলাদেশের প্রতিটা নারী সুস্থতার স্বাধীনতা উপভোগ করবেন—এই লক্ষ্য পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।"

কেন আমাদের প্রোগ্রাম বেছে নিবেন

গুরুত্বপূর্ণ সুবিধা

আপনার সুস্থতা ও ভালোলাগা আমাদের প্রথম অঙ্গীকার।জীবনের গুনগত মান বাড়াতে একসাথে আমাদের এই পথ চলায় আপনাকে স্বাগত জানাই।

শতভাগ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত

বিশেষজ্ঞ গাইনেকোলজিস্ট এর তত্ত্বাবধানে পরিচালিত, প্রতিটা সেশন পার্টিসিপ্যান্ট অনুযায়ী মানানসই করে সাজানো

লাইভ ক্লাস এবং ইন্টারঅ্যাকটিভ কেয়ার

গ্রুপ সেশন হলেও স্বতন্ত্র যত্ন ও নির্দেশনা আছে সবার জন্য

কমিউনিটি সাপোর্ট

সমালোচনামুক্ত,পক্ষপাতবিহীন আন্তরিক প্লাটফর্মে বজায় থাকবে আপনার তথ্যের গোপনীয়তা

মানিব্যাক গ্যারান্টি

সবগুলো ক্লাস করে যদি উপকার না হয় সেক্ষেত্রে ৫০% টাকা ফেরত পাবেন

মেন্টর পরিচিতি

মেন্টর সম্পর্কে কিছু কথা....

ডা. ইশরাত জাহান স্বর্ণা একজন বন্ধ্যাত্ব,প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছেন।

বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবনের শুরু থেকেই তিনি কাজ করছেন ওষুধের প্রতি নির্ভরশীলতা কীভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে।লক্ষনবিচারে চিকিৎসা না দিয়ে তিনি সমস্যার মূল কারণ খুঁজে বের করতে চেষ্টা করেন।তিনি লক্ষ্য করেন বর্তমানে জীবন যাপনের ধরণ পরিবর্তনের কারণ কিছু সমস্যার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাত্রাতিরিক্ত ডিভাইস আসক্তি,কায়িক পরিশ্রমের ঘাটতি,অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের পুষ্টিহীনতা এ বিষয়গুলোর সাথে নারীদের বিভিন্ন সমস্যা যেমন, PCOS,Subfertility( গর্ভধারণ জটিলতা), বার বার বাচ্চা নষ্ট হওয়া এগুলোর যোগসূত্র নিয়ে তিনি ভাবতে শুরু করেন।
সেই ভাবনা থেকে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তিনি নারীদের স্ট্রেস এবং ওয়েট ম্যানেজমেন্টের সেশন নেওয়া শুরু করেন।গত দুই বছরে দেশী ও প্রবাসী প্রায় পাঁচশতাধিক নারী তার এই সেশনগুলোর মাধ্যমে সুস্থতার স্বাধীনতা উপভোগ করেছেন।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিলো বাংলার প্রতিটা নারী শিক্ষিত হবে আর ডা. স্বর্ণার স্বপ্ন বাংলাদেশের নারীরা একদিন work out কে নিজের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ভাববে এবং ওষুধের প্রতি নির্ভরশীলতা কমাতে পারবে।

আমাদের সেবা সমূহঃ

নারীদের জন্য বিশ্বস্ত ও কার্যকর হেলথ কেয়ার মেন্টরশীপ।

আমাদের সেবা সমূহঃ 1.চিত্তভূমি (স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্স।) 2.ফাইট ক্লাব (ওয়েট ম্যানেজমেন্ট কোর্স।) 3.অফলাইন চেম্বার। 4.অনলাইন ওয়ান টু ওয়ান সেশন। 5.লাইফ ট্রেনিংস।

Need Help?

Frequently Asked Questions (FAQs)

সচরাচর জিজ্ঞাসা করা হয় এমন কিছু প্রশ্ন ও তার উওরঃ-

উত্তর: ওজন কমানো বা বাড়ানো exercises এর উপর নির্ভর করে না করে খাওয়া এবং Lifestyle এর উপর।Lean pcos এর ওজন কম বা স্বাভাবিক ( Lean) হলেও তিনি metabolically active নন।
Lean PCOS এর চিকিৎসা ও লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে শুরু হবে পাশাপাশি প্রয়োজন নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং।
ফাইট ক্লাব নিঃসন্দেহে Lean PCOS এর জন্য উপযোগী।

শুরুতেই জানতে হবে ডেলিভারি কবে হয়েছে এবং কীভাবে হয়েছে।
যেকোন সদ্য প্রসূতি নারী চিত্তভূমিতে আসতে পারেন।
যদি সিজারিয়ান ডেলিভারি হয়ে থাকে এবং এর পর নূন্যতম ৬ মাস বা এক বছর সময় গত হয়েছে ফাইট ক্লাবে আসতে পারেন।
তবে খেয়াল রাখতে হবে আপনার ক্লাস টাইমে আপনার বাচ্চার টেক কেয়ার করার মতো কেয়ার giver আছে কিনা।

1.এখানে ডায়েট চার্ট নামক কোন scam নেই।বরং theory class এর পর নিজেই নিজের ডায়েট plan তৈরি করতে পারবেন
2.কেন, কোন exercise কীভাবে করবেন সেটা সেশনের শুরুতেই theory class এ জেনে নিবেন।
3.Theory class এ আরো জানবেন ক্যালরি নয় বরং nutrients আপনার সুস্থ ও ফিট থাকার মূলমন্ত্র।
4.Exercise গুলো হবে লাইভ,আপনার ফর্ম সরাসরি ঠিক করিয়ে দেওয়া হবে
5.যারা কখনো exercise করেন নাই তারা যেন ভীত না হয়ে পড়েন সেদিকে ফোকাস রাখা হয়।
6.ক্লাসের ডিজাইন এমন হয় যে হেভি ওয়ার্কআউট করেও আপনি একটিভ থাকবেন।
7.ক্লাস যেদিন থাকবেন ঐদিন সারাদিন কী কী করবেন সেটাও বলে দেওয়া হবে।
8.pre work out এবং পোস্ট ওয়ার্ক আউট কী কী করবেন বিস্তারিত বলা হবে।

একনজরে ফাইট ক্লাবের কর্মসূচী
✅মোট ক্লাস ১২টা
✅সোম,বুধ এবং শুক্রবার ভোর ছয়টায়
✅ক্লাসের সময়:
Theory class: দেড় ঘন্টার বেশি
Work out class: 40 min+

Class remuneration : 6000 tk
Promotional price: 4000 tk

৬০০০ টাকা মূল্যের সেশন ২০০০ টাকা কমিয়ে রেখেছি কারণ টাকার জন্য যেন কেউ সেশন থেকে নিজেকে সুস্থ হওয়ার সুযোগ থেকে পিছিয়ে না রাখেন।

আর কেন ৬০০০ টাকা সেটা আজ একটু বুঝিয়ে লিখছি।

প্রথম ক্লাসটা theory যেটা যারা এডমিশন নেয় তাদের সমস্যা ও জিজ্ঞাসা নিয়ে সাজানো হয়।

🎯এখানে এমন ভাবে Food psychology শেখানো হয় যাতে কখনোই আপনাকে আর কারো কাছে ডায়েট চার্টের জন্য নির্ভর করতে হবে না।

🎯Exercise এর একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হয়।

🎯লাইফস্টাইল,স্ট্রেস,বিভিন্ন খাবারের রেসিপি এসব নিয়েও থাকে মুক্ত আলোচনা।

এটার ক্লাস কনটেন্ট হিসেবে শুধু এই একটা ক্লাসের মূল্য ২৫০০ টাকা।

বাকি যে এগারোটা ক্লাস সেগুলোর মূল্য ৩৫০০ টাকা।

👉এগারো ক্লাসে এমন কী আছে যা আপনি অন্য ট্রেইনারের কাছে পাবেন না?

🎯এখানে সুস্থতার মূলমন্ত্র নিয়ে কাজ করা হয় সেকারণে একজন ও যাতে ড্রপ আউট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখি আমি।

🎯ক্লাসে সবার performance অবসার্ভ করে বার বার ক্লাস কনটেন্ট মডিফাই করি।

🎯ক্লাস যাতে monotony না আনে সেদিকে খেয়াল করে বিভিন্ন আইটেম যোগ করি

🎯প্রতি ক্লাস শেষ সবার সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা থাকে

🎯প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া হয় এবং তা দেখা হয়।

এমন কিছু নারী আছেন যারা শুরু থেকে নিয়মিত এডমিশন নিচ্ছেন কারণ তাদের টার্গেট সুস্থ থাকা।

⁉স্ট্রেংথ ট্রেনিং করতে যা যা কিনতে হয়:

📍স্পোর্টস ব্রা
📍রানিং শু
📍টপস/ টিশার্ট
📍লেগিংস
📍exercise mat
📍2kg এর এক জোড়া ডাম্বেল

⁉ফাইট ক্লাবের নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করে কী কী উপকার হবে?

📍ভালো ঘুম
📍স্মৃতি শক্তির উন্নতি,আত্মবিশ্বাস
📍শারীরিক ব্যথা থেকে মুক্তি
📍কোমল মসৃণ ত্বক
📍 অবাঞ্ছিত চর্বি,পেটের মেদ কমে আসবে
📍সারাদিন কাজ করার মত এনার্জি
📍স্লিম,টোনড বডি

"আমাদের সেবায় যাঁরা সন্তুষ্ট,তাঁদের মনের কিছু কথা"

🌿 রোগীর অভিজ্ঞতা🩺

"আমাদের রোগীরা যা বলছেন, তা-ই আমাদের প্রকৃত পরিচয়। তাঁদের অভিজ্ঞতা আপনার
আস্থাকে আরও দৃঢ় করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।"

“আজই শুরু হোক আপনার সুস্থতার যাত্রা”

মিটিং বুক করুন